Q. Note Taking বলতে কি বোঝো ? / Note Taking What do you mean ?
Ans - Note Taking হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো বিষয়ে বিস্তৃত বিবরণকে একটি পদ্ধতি গত উপায়ে ছোটো ছোটো তথ্যের মাধ্যমে লিপিবদ্ধ করতে হয়। সাধারণত নোট তৈরীর আগে আমাদের নোটের বিষয়বস্তু কি হবে তার বিষয়ে বিভিন্ন বই বা ম্যাগাজিন, কোনো Article প্রথমে সংগ্রহ করতে হবে। কারণ এই সকল উপাদানের উপর ভিত্তি করেই আমাদের নোট ঐ তৈরী হবে। অথবা কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন সেই ক্লাস বা Lecture থেকেও আমরা Note তৈরী করতে পারি। তাই নোট তৈরীর প্রাথমিক উপাদানকে Resource data-বলে। তবে এই Resource data এর সব তথ্যই যে নোট তৈরীতে কাজে লাগে তা কিন্তু নয়। এই Resource বই গুলির যে যে দিক গুলি নোট তৈরীতে কাজে লাগবে সে গুলিকে একটি জায়গায় আমাদের লিখে রাখতে হবে। মূল Resource থেকে খাতায় সংক্ষিপ্ত আকারে বক্তব্যের মূল অংশকে লিপিবদ্ধকরণকেই বলে Note Taking ।
Note Taking এর উপায় :
স্যার Cornell ক্লাসরুমে Note Taking করার ক্ষেত্রে ৬টি উপায়ের কথা বলেছেন, এটিকে Cornell Method বলে। যেগুলি হলো—
1) Record : ক্লাস চলাকালীন বা Record Data থেকে মূল information গুলিকে Note down করতে হবে, point আকারে।
2) Reduce : ক্লাসের পর বা Record সংগ্রহের পর যে Note গুলি লিখলে সেগুলির মধ্যে যেগুলি অপ্রয়োজনীয় বলে মনে হবে প্রয়োজনে সেগুলি বাদ দিতে হবে।
3) Recite : Note গ্রহণের সময় কেবলমাত্র Key Note ব্যবহার করতে। হবে। কোনো বড়ো point ব্যবহার করার প্রয়োজন নেই।
4) Reflect : যে তথ্যগুলি Note down করলে সেগুলি থেকে তুমি বিষয়ের কি ধারণা পেলে সেটি খাতায় লিখতে হবে।
5) Review : যে তথ্যগুলি পেলাম সেগুলিকে পুনরায় একবার Revise করে নিতে হবে এবং দেখতে হবে পূর্ণাঙ্গ নোট তৈরীর জন্য আর কোনো তথ্য নেওয়ার প্রয়োজন আছে কিনা।
6) Recapitulate : এরপর যে ছোটো ছোটো তথ্যগুলি প্রথমেই আমরা Point আকারে লিখেছিলাম সেগুলিকে পূর্ণবাক্যে লিখতে হবে।
আবার অনেক Note taking এর ক্ষেত্রে SQ3R Method কে প্রাধান্য দিয়ে থাকে, তাদের মতে Note taking এর ক্ষেত্রে পাঁচটি বিষয় মাথায় রাখতে হয়—
1) Survey : প্রথমে বই থেকে বিষয়বস্তুটিকে বারবার পড়ে বুঝতে হবে এখান থেকে কি কি Point বা বিষয়কে Note down করতে হবে।
2 ) Question : যে বিষয়বস্তু পড়ে Note taking করবে সেটিকে পড়ে। প্রথমে বুঝতে হবে সেই বিষয়ের উপর কি কি প্রশ্ন হতে পারে, কারণ ঐ প্রশ্নের উপর ভিত্তি করেই কোন কোন নোট তৈরী করতে হবে তা তোমায় নির্ধারণ করতে হবে।
3) Read : প্রধান বিষয় (Main Point) ও উপপ্রধান বিষয়গুলি (Sub Point) কে Note down করার জন্য পুনরায় বিষয়টিকে পড়তে হবে।
4) Recall : এরপর খাতায় প্রধান ও উপপ্রধান বিয়য়গুলিকে Point আকারে লিখতে হবে।
5) Review : অবশেষে point গুলি খাতায় লিখে পূর্ণবাক্যে পরিণত করে যথাযথ পূর্ণাঙ্গ নোট তৈরী করতে হবে।
------------------------------------



0 Comments